
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি (আইবিআইটি), সিলেট-এ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয়।
আলোচনা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব সোলায়মান আহসান স্যার, যিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে আইবিআইটি সিলেটের এক প্রাক্তন শিক্ষার্থী, (আহাম্মেদ আরিফ ) যিনি সম্প্রতি এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, তাঁর আশু আরোগ্য ও সুস্থ জীবন কামনা করেও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অসুস্থদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।
অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক, ভাবগম্ভীর ও ধর্মীয় পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সকলেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং অসুস্থদের জন্য দোয়া করার মাধ্যমে মানবিকতা, সহমর্মিতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।